Friday, April 10, 2026

 


ঠাকুর শ্রীরামকৃষ্ণের  ভোগ নিবেদন নিয়ে শ্রীমায়ের নির্দেশ ছিল অত্যন্ত সহজ, সরল এবং আন্তরিক। ১৯১৯ সালে যখন সরলা দেবী শ্রীমায়ের কাছে ভোগ নিবেদনের নিয়ম জানতে চান, তখন শ্রীমা তাঁকে তিনি এই বিষয়টিকে আত্মীয় বা কুটুম বাড়িতে এলে তাদের যেভাবে আদরযত্ন করা হয়, তার সাথে তুলনা করেছিলেন।

ঠাকুরকে ভোগ নিবেদনের ক্ষেত্রে শ্রীমায়ের প্রধান শিক্ষা ছিল হৃদয়ের আন্তরিকতা ও আপন ভাব।শ্রীমা বলেছিলেন ঠাকুরকে নিজের 'আপন' বলে ভাবতে হবে।কোনো আনুষ্ঠানিক মন্ত্রের বদলে ঠাকুরকে আপন ভেবে বলতে বলেছিলেন— "এস, বস, নাও, খাও"। তিনি বুঝিয়েছিলেন যে নিজের লোকের কাছে কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না, বরং মনের ভাবই আসল। শ্রীমা নির্দেশ দিয়েছিলেন যেন মনে মনে ভাবা হয় যে ঠাকুর সত্যই এসেছেন, বসেছেন এবং খাবার খাচ্ছেন।

তিনি বলেছিলেন, ঠাকুরকে যেভাবেই দেওয়া হোক না কেন, তিনি সেভাবেই তা গ্রহণ করবেন। পরবর্তীকালে শ্রীমা সরলা দেবীকে ভোগ নিবেদনের একটি নির্দিষ্ট মন্ত্রও শিখিয়ে দিয়েছিলেন, তবে তাঁর মূল শিক্ষা ছিল হৃদয়ের আন্তরিকতা ও ভক্তি।

No comments:

Post a Comment