Monday, March 13, 2017

স্বামীজী অশ্বিনী কুমার দত্তকে


স্বামীজী অশ্বিনী কুমার দত্তকে

"শুনছি, আপনি কি একটা শিক্ষার কাজ নিয়ে আছেন; ঐ হল আসল কাজ। আপনার মধ্যে একটা বিরাট শক্তি কাজ করছে, আর জ্ঞান দান হচ্ছে একটা মস্ত কাজ। কিন্তু দেখবেন, জনসাধারনের মধ্যে যেন মানুষ গড়ার শিক্ষা বিস্তার পায়। তারপরের কাজ হল চরিত্র গড়ে তোলা। আপনাদের ছাত্রদের চরিত্র বজ্র দৃঢ় করে তুলুন। বাঙালী যুবক দের হাড় থেকেই তৈরি হবে সে বজ্র, যা ভারতের দাসত্ব কে চূর্ণ করবে। কয়েকজন তৈরি ছেলে আপনি আমায় দিতে পারেন? তাহলে পৃথিবীটাকে বেশ নাড়া দিয়ে যেতে পারি।"...।।

Sunday, March 5, 2017

গৃহস্থের প্রতি উপদেশ

গৃহস্থের প্রতি উপদেশ

সমবেত ব্রাহ্মভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, “নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মত। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়! জনক রাজা কত তপস্যা করে জ্ঞানলাভ করেছিলেন, হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিছলেন।

“তবে সংসারীর কি উপায় নাই? -- হাঁ অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়। তবে ভক্তিলাভ হয়, জ্ঞানলাভ হয়; তারপর গিয়ে সংসার কর, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়-কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে, আমার কেউ নাই; ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তাঁর কাছে জ্ঞান-ভক্তির জন্য প্রার্থনা করবে।

“যদি বল কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো? তা একদিন যদি এইরকম করে থাক, সেও ভাল; তিনদিন থাকলে আরও ভাল; বা বারোদিন, একমাস, তিনমাস, একবৎসর -- যে যেমন পারে। জ্ঞান-ভক্তিলাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই।

“হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেল বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও, সোনা হবার পর হাজার বৎসর যদি মাটিতে পোঁতা থাক, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে।

“মনটি দুধের মতো। সেই মনকে যদি সংসার-জলে রাখ, তাহলে দুধেজলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান-ভক্তিরূপ মাখন তোলা হল, তখন সেই মাখন অনায়াসে সংসার-জলে রাখা যায়। সে মাখন কখনও সংসার-জলের সঙ্গে মিশে যাবে না -- সংসার-জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে।”

শ্রী রামকৃষ্ণ কথামৃত

“ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়। তাই নামকীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে। পরিবার, ছেলেমেয়েদের চিন্তা -- উইল করবার চিন্তা -- এই সব আসবে; ভগবানের চিন্তা আসবে না। উপায় তাঁর নামজপ, নামকীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে মৃত্যু সময় তাঁরই নাম মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বুলিই আসবে, তখন আর ‘রাম রাম’ ‘হরে কৃষ্ণ’ বলবে না।

“মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভাল। শেষ বয়সে নির্জনে গিয়া কেবল ঈশ্বরচিন্তা ও তাঁহার নাম করা। হাতি নেয়ে যদি আস্তাবলে যায় তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না।”

ভক্ত আর ভগবান

ভগবান ভক্তের জন্যেই দেহ ধারণ করেন, তখন তাঁর সঙ্গে ভক্তেরাও আসে।ঠাকুর বলতেনঃ “ঈশ্বর পদ্ম, ভক্ত অলি। ভক্ত পদ্মের মধু পান করে”।ভক্তেরা না থাকলে ঈশ্বরের মাহাত্ম্য কে জানতে পারত?ভক্তেরা যেমন ঈশ্বর খোঁজে, ঈশ্বর ও তেমনই ভক্তদের খোঁজেন। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন।

ঠাকুর তাঁর শিষ্যদের বলেছিলেনঃ “তোদের সব দেখবার জন্য প্রানের ভিতরটা তখন এমন করে উঠত, এমন ভাবে মোচড় দিত যে  যন্ত্রণায় অস্থির হয়ে পড়তুম। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হতো। লোকের সামনে, কি মনে করবে ভেবে কাঁদতে পারতুম না; কোনরকমে সামলে-সুমলে থাকতুম। আর যখন দিন গিয়ে রাত আসতো, মার ঘরে, বিষ্ণু ঘরে আরতির বাজনা বেজে উঠত, তখন আরও একটা দিন গেল-তোরা এখনো এলিনি ভেবে আর সামলাতে  পারতুম না; কুঠির অপরে ছাদে উঠে ‘তোরা সব কে কোথায় আছিস আয়রে বলে চেচিয়ে ডাকতুম ও ডাক ছেড়ে কাঁদতুম। মনে হতো পাগল হয়ে যাব। তারপর কিছুদিন বাদে তোরা সব একে একে আসতে আরম্ভ করলি-তখন ঠাণ্ডা হই।আর আগে দেখেছিলাম বলে,তোরা যেমন যেমন আসতে লাগলি অমনি চিনতে পারলুম। তারপর পূর্ণ যখন এল, তখন মা বললে, ‘ঐ পূর্ণতে তুই যারা সব আসবে বলে দেখেছিলি তাদের আসা পূর্ণ হলো। ঐ থাকের (শ্রেণীর) লোকের কেউ আসতে আর বাকী রইলো না।’ মা দেখিয়ে বলে দিলে, ‘এরাই সব তোর অন্তরঙ্গ’
সুত্রঃ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে

Thursday, May 26, 2016

Swami Birajanandaji in 'Parmarth Prasanga

"Hope is life. Hope is the source of all strength and effort. If hope is given up, one suffers 
agonies of death, becomes dead though living. Cling to hope till the last breath. Never, till death comes, give up the hope of realising God. If He so wills, He may shower His grace upon you at any time. Have this faith that He may perchance reveal Himself to you even at
the last moment." ......Swami Birajanandaji in 'Parmarth Prasanga - Faith and Love for God'

Join and explore the group:https://www.facebook.com/groups/sriramakrishnabhab/

Tuesday, May 24, 2016

MESSAGES OF SRI SARADADEVI






"When one realizes God, He grants knowledge and illumination from within; one knows it oneself. In the fullness of one’s spiritual realization one will find that He who resides in one’s heart, resides in the hearts of others as well - the oppressed, the persecuted, the untouchable, and the outcast."....HOLY MOTHER

JOIN HERE:https://www.facebook.com/groups/sriramakrishnabhab/